"মু্ক্তিযুদ্ধের ১৬ জন সেক্টর কমান্ডার" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
নিঃসন্দেহে বইটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি নতুন সংযােজন। এ পর্যন্ত কোনাে বইয়ে সেক্টর কমান্ডারদের সংখ্যা স্পষ্ট করা হয়নি। তাদের সংখ্যা কত তাও উল্লেখ করা হয়নি। এমন একটি অস্পষ্টতাঁর ভেতর দিয়ে জাতি অগ্রসর হচ্ছে। মুক্তিযুদ্ধের ১৬ জন সেক্টর কমান্ডার শিরােনামে এ বইটিতে সেই অস্পষ্টতা দূর করা হয়েছে। সেক্টর কমান্ডারদের সংখ্যা সঠিক জানা না থাকলে বর্তমান এবং আগামী প্রজন্মকে বিভ্রান্তিতে ভুগতে হবে। বইটি লেখায় সেই তাগিদ কাজ করেছে। মুক্তিযুদ্ধকে তার সঠিক অবয়বে জানতে হলে বইটি পাঠ করা ছাড়া উপায় নেই। সেক্টর কমান্ডারদের সঠিক সংখ্যা খুঁজে বের করা ছিল খুবই কঠিন। ব্যাপক গবেষণা ও অধ্যয়ন ছাড়া এ কাজ করা সম্ভব ছিল।
লেখক সাহাদত হােসেন খান সেই দুরূহ কাজটি করেছেন। হাজার বইয়ের ভিড়ে এ বইটি একটি মৌলিক গবেষণা হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।