মুনাফিকি থেকে বেঁচে থাকুন ।
“নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।” [সূরা আন-নিসা: ১৪৫]
নিফাক কেবল ব্যক্তির আখিরাতকেই বিনষ্ট করে না; বরং এটি সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা এবং পারস্পরিক অনাস্থার বীজ বপন করে। রাসূল (সা.) মুনাফিক চেনার সুস্পষ্ট কিছু আলামত বর্ণনা করেছেন; যেমন— কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে তা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। [সহিহুল বুখারি : ৩৩]