যুগে যুগে মুসলিম বিশ্বের ইতিহাস সমৃদ্ধ হয়েছে জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, শিক্ষা-গবেষণাসহ বহুবিধ বিষয়ের উপর ভিত্তি করে। বর্তমান প্রজন্ম কিংবা বৃহত্তর জনগোষ্ঠীর একটা বড় অংশ মুসলিম বিশ্বের এসব ঘটনাবলী ও ইতিহাস যথাযথভাবে জানতে পারলে ইসলামবিষয়ক বিরাজমান অনেক অজ্ঞতা ও ভ্রান্ত ধারণা দূর হবে বলেই আমাদের বিশ্বাস। সাধারণভাবে আমরা পূণ্যলাভের আশায় যেকোনো ধর্মগ্রন্থ পড়তে অভ্যস্ত। অথচ যেকোনো বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন ও পুণ্যলাভ সম্ভব বলেই আমি বিশ্বাস করি। মুসলিম বিশ্বের অনেক অর্জন ও গৌরবময় অধ্যায় সহজলভ্য হলেও তা পাঠকের আগ্রহ জাগাতে ব্যর্থ হয় যথাযথভাবে উপস্থাপনার অভাবে। এই গ্রন্থে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে মুসলিম বিশ্বের বিচিত্র কিছু কথা।