হাদিস শাস্ত্রের এক মহীরুহ ইমাম আব্দুল্লাহ ইবনে মোবারক রহিমাহুল্লাহ। কুতুবে সিত্তাহ সহ অধিকাংশ হাদিস সংকলকের জন্মের আগে এই হাদিস সাধক অত্র হাদিসের কিতাবটি রচনা করেন।
পারস্যের খোরাসানের মার্ভে জন্ম গ্রহন করে ইরাকের ইমামে আযম আবু হানিফা রহিমাহুল্লাহর কাছ থেকে ইলমে হাদিসের তালিম নিয়ে ইলমে নববীর রাজধানী মদীনাতুল মুনাওয়ারার ইমাম মালিক রহিমাহুল্লাহর পরশে হাদিস শাস্ত্রের প্রবাদ পুরুষে পরিণত হন।
কুফা নগরীর আরেক জগদ্বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ ইমাম সুফিয়ান সওরীর নিকট থেকেও তিনি ফিকাহ শিক্ষা লাভ করেন।
হিজরী ১১৮ সনে পারস্যের মার্ভ শহরে জন্ম নেওয়া মহামতি এই ইমামের হাদিস সংকলন অত্র ‘মুসনাদে আব্দুল্লাহ ইবনে মোবারক’।
সোনালি যুগের বরকতময় এই কিতাবটি এখন পাঠকের হাতের নাগালে। রাবির নামে সঞ্চয়িত এই মুসনাদটিকে পাঠকের সুবিধার্থে বিভিন্ন বিষয় ভিত্তিক শিরোনাম যুক্ত করা হয়েছে।