"ম্যাসাকার অ্যাট অমৃতসর" বইটির ভুমিকা থেকে নেয়াঃ
ম্যাসাকার অ্যাট অমৃতসর ইতিহাস আশ্রিত একটি চমৎকার গ্রন্থ। জালিয়ানওয়ালাবাগের কুখ্যাত হত্যাকাণ্ডের ইতিহাসই শুধু এখানে বিধৃত হয়নি, এ ঘটনার খলনায়ক জেনারেল ডায়ারের বিচারের বিস্তৃত কাহিনিও স্থান পেয়েছে। শুধু তাই নয়, জালিয়ানওয়ালাবাগে সেদিনকার অপারেশনে যিনি প্রধান মদদদাতা ছিলেন সেই মাইকেল ও'ডায়ার সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে বইটিতে। বইটি পড়ে বিদগ্ধ পাঠক ওই সময়কার ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা সম্পর্কে মােটামুটি সুস্পষ্ট একটি ধারণা পাবেন। একই সঙ্গে জানতে পারবেন ভারতীয়দের সম্পর্কে ব্রিটিশদের কী ধরনের মনােভাব ছিল।
জালিয়ানওয়ালাবাগে ১৩ই এপ্রিল, ১৯১৯ সালে যে ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত হয়। এবং তার শিকার যারা হয়েছিলেন সেই আহত মানুষদের অনেকেরই ভয়াবহ অভিজ্ঞতা বইটিতে বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে যা পাঠককে আতঙ্কিত করে তুলবে। আশা করা যায় ম্যাসাকার অ্যাট অমৃতসর জালিয়াওয়ালাবাগের কুখ্যাত হত্যাকাণ্ডের বিস্তৃত ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের মনােবাঞ্ছ যথেষ্টই পূরণ করতে পারবে।