অহনা রবিনকেই চেয়েছিল। প্রিয় মানুষের মুখের দিকে তাকিয়ে একটা জীবন পার করা যায়। সবাই হয়ত এরকমভাবে চিন্তা করে না। অহনা করে। রবিন সব বলল না কেন? জীবনটা অন্যরকমও তো হতে পারত।
রোদ উঠছে। বিরক্তিকর রোদ। এবার ফিরে যেতে হবে। মানুষের ভিড়, গাড়ি, অসহ্য ক্যাঁচ-ক্যাঁচানিময় ঢাকা শহরে। সে শহরটাতে অহনার বাবার পুরনো বাড়িটা আছে। না ফিরে উপায় কী? এই গল্পে রবিনের ব্যাপারে আর কিছু বলা হবে না।