নদী' গ্রন্থটি নদ-নদী এবং নদী সংশ্লিষ্ট জলধারা ও জলাধারের ইতিবৃত্ত। প্রামাণ্য ভূ-রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি এতে স্থান পেয়েছে নদীকেন্দ্রিক সভ্যতা বিনির্মাণের তত্ত্ব-তথ্য, নদীশাসন ও শোষণ, রাজনীতি-অর্থনীতি, নদী নিয়ে যুদ্ধ ও সম্ভাবনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বচ্ছ চালচিত্র। ভূগোলের নদী ছাড়াও নদীকেন্দ্রিক মিথু পুরাণ-উপাখ্যান ও র ধর্মগ্রন্থাদিতে বর্ণিত পাথর-অপার্থিব নদী-প্রসঙ্গ অন্তর্ভুক্ত হয়েছে গ্রন্থটিতে নদীর অনিবার্য-অবিকল্প ভূমিকা তো বটেই, নদী সুরক্ষায় মানুষের এ যাবতকালের প্রয়ান ও অবিমৃষ্যকারিতার স্বরূপ নির্দেশও বাদ পড়েনি। আন্তর্জাতিক তথা অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে বিশ্বজুড়ে পানি তথা বাঁধ-রাজনীতির হালহকিকত গ্রন্থটির একটি উল্লেখযোগ্য দিক। এর আরেক বৈশিষ্ট্য হচ্ছে, ভূগোল-ইতিহাস-প্রকৌশল বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আলোচনার সঙ্গে শিল্প- সাহিত্যে নদীর স্বাড়ম্বর উপস্থিতি। বিস্তর কবিতাংশ উদ্ধৃত করায় বস্তুনিষ্ঠ তত্ত্ব-তথ্য কেবল সুখপাঠ্য হয়েই
| বইয়ের নাম | নদী |
| লেখক | মাহমুদ শামসুল হক |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 598 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | গবেষণা পত্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।