ভ্রমণ আসলে কী? মানুষ কি পা দিয়ে কেবল ভ্রমণ করে?
এক বাক্যে বলা যায়-কেবল পদ সঞ্চালন করে যে স্থানান্তরের অভিজ্ঞতা তা ভ্রমণ নয়।
তাহলে কি দর্শনীয় স্থানে গিয়ে কতগুলো ছবি তোলা এবং ‘আমি এই স্থানে এসেছি’-এরকম একটা অহংবোধকে অধিকার করার নাম ভ্রমণ?
কিংবা সেই অহংকে সভ্যতার এই তুরীয় যোগাযোগের কালে পরিচিত, আধাপরিচিত, অপরিচিত ‘সামাজিক বন্ধু’দের ভেতর ছড়িয়ে দেয়া? না, সেটিও নয়।
কেবল পা যেমন ভ্রমণ করে না, তেমনি শুধু চোখের সামনে দৃশ্যবদলও ভ্রমণ নয়। ভ্রমণ করে ইন্দ্রিয়। কেউ যখন তার সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় তখন সে দৃশ্যকে কেবল দৃশ্যরূপে দেখে না-দেখে সমগ্র চৈতন্য দিয়ে। অন্তর্লোকেও তার একটা স্থানান্তর ঘটে-অনুভবে ধৃত পৃথিবীর অদৃশ্য মানচিত্রে। তার আত্মা অবগাহন করে সেই জায়গাটির রং, রস, গন্ধ, শব্দের বুনটে। আর অনুভবের ভেতর জীবন্ত হয়ে ওঠে ইতিহাসের জ্ঞাত, অজ্ঞাত মানুষেরা।
| বইয়ের নাম | নগরে শিখরে |
| লেখক | জাকিয়া নূর মতিন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | ভারত ভ্রমণ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।