দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আরও অনেক সোভিয়েত কিশোরের মতো লেখক ভ্লাদিমির বগমোলভের কৈশোরও অতিবাহিত হয়। মস্কো প্রদেশের কিরিল্লিভোতে ১৯২৬ সালে এক কৃষক পরিবারে তাঁর জন্ম। ১৯৪১ সালে স্কুলে পড়তে পড়তেই স্বেচ্ছায় নাৎসি জার্মানির বিরুদ্ধে পিতৃভূমির মহাযুদ্ধে যোগ দিয়েছিলেন। যুদ্ধে আহত হন। অনেক পরে, ১৯৫৮ সালে পার্টি পরিচালিত ইনস্টিটিউটে সাংবাদিকতার পাট সমাপন করেন।
ইভান উপন্যাসটি (বাংলায় নাম ছিল তার ইভান) লেখকের কৈশোরের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে রচিত। যুদ্ধে ছোটদেরও যে একটা ভূমিকা ছিল স্বয়ং লেখক তাঁর জাজ্বল্যমান দৃষ্টান্ত। সে যুদ্ধে সোভিয়েত শিশু এবং কিশোর-কিশোরীদের আত্মোৎসর্গের অনেক বাস্তব ঘটনাও আজও আমাদের হৃদয়ে জাগরূক। ইভান......