দিনগুলাে বেশ ভালই কেটে যাচ্ছিল দশ বছর বয়সী অ্যানমেরি আর এলেনের। কিন্তু সব বদলে গেল ১৯৪৩ সালে, যখন বীরদর্পে ডেনমার্কে ঢুকে পড়ল জার্মান সেনারা। যুদ্ধ নিস্ফল জেনে আত্মসমর্পণ করেন ড্যানিশ রাজা। হিটলার বাহিনীর নিষ্ঠুরতার পরিচয় পেতে আরম্ভ করল গােটা ডেনমার্ক। পুনর্বাসন-এর নামে ইহুদীদের ডেনমার্ক থেকে ধরে নিয়ে যেতে লাগল তারা। বাধ্য হয়ে বান্ধবীর বাড়িতে আশ্রয় নিলাে ইহুদী বংশােদ্ভূত এলেন। সেখানেও হানা দিলাে নাৎসিরা। এখন পালাবে কোথায়? প্রিয় বান্ধবীকে বাঁচাতে অ্যানম্যারিকে যেতে হলাে এক বিপদজনক অভিযানে। যার ফলে পুরােপুরি বদলে গেল ওদের জীবন। কেমন হবে সেই জীবন? বেঁচে থাকবে তাে ওরা? অ্যানমেরির বােন লিজেরই বা কী হয়েছিল? সদা হাস্যোজ্জ্বল পিটার নেইলসেন কেন এখন পালিয়ে বেড়ায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সাহসিকতা ও নিখাদ বন্ধুত্বের এক উপাখ্যান, লুইস লাওরির অবিস্মরণীয় সৃষ্টি নাম্বার দ্য স্টারস।