"আপনার খোঁপায় বকুলের মালা নয়, কাঠগোলাপ মানায়। আমি রোজ আপনাকে একগুচ্ছ কাঠগোলাপ এনে দিবো।" আম্বিয়ার উদ্দেশ্যে বলে চলে গেলো লোকটা।
"আজব লোক একটা। আমাকে চিনে না, জানে না—আমার জন্য নাকী কাঠগোলাপ আনবে?"
"কাল বলে গিয়েছিলাম না, আপনার জন্য একগুচ্ছ কাঠগোলাপ আনবো।" এক গাল হেসে পিছন থেকে হাতটা সামনে বাড়িয়ে আনলো। অসম্ভব সুন্দর দেখতে একগুচ্ছ কাঠগোলাপ তার সামনে। আম্বিয়ার চোখ চকচক করছে। ঠিক যেমনটা দুপুরের উত্তপ্ত রোদে নদীর পাড়ের বালি চিকচিক করে।
লোকটা চলে গেছে বুঝতে পেরেই হাতের ফুলগুলো পাশে রেখে সাদা কাগজের ভাজ খুলতে ব্যস্ত হয়ে গেলো। আকাঙ্ক্ষিত চোখগুলো বড় বড় হয়ে গেছে, কি লিখা আছে এটা দেখার জন্য। চিরকুট খুলতেই তিন লাইনের লেখা দেখতে পেলো।
"হঠাৎ হয়েছে তার সাথে আলাপ।
অপ্রকাশিত কত-শত সংলাপ।
হে প্রিয়তমা, আপনার জন্য একগুচ্ছ কাঠগোলাপ।"