ছাতা ঢাকা একটি ডেক চেয়ারে বসল নন্দিতা আর তার মা নারিতা।
সামনে অবারিত বঙ্গোপসাগর। জোয়ারের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে।
নন্দিতার স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। এই অবকাশে মা তার কন্যাকে সমুদ্র দেখাতে নিয়ে এসেছেন কক্সবাজার। তারা উঠেছে কলাতলী বিচের একটি হোটেলে। হোটেলের বারান্দায় বসে কোনো বাধা ছাড়াই দেখা যায় দিগন্ত বিস্তৃত সাগর।