বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
'আমাকে আমার মতো করে ভাবো প্লিজ! নিজের স্ত্রীকে অন্যের স্ত্রীর সাথে তুলনা করতে নেই।' 'চুপ কর। তোদের মেয়ের জাতের বিশ্বাস আছে নাকি? কত কী পারস! সেটা আমি খুব ভালো করেই জানি।' 'জাতের কী দোষ বলো? কয়েকজন পুরুষের জন্য যেমন পুরো পুরুষ জাতিকে দোষ দেওয়া যায় না তেমনি কয়েকজন মেয়ের জন্য তো পুরো মেয়ে জাতটাকেই অবজ্ঞা করার মানে হয় না। সেই মেয়ের জাতে আমাদের মায়েরাও আছেন তা কেন বুঝ না?
' 'কী? তুই আবার মুখে মুখে কথাও বলস বেশ্যা মাগি? তোর এত সাহস কোথা থেকে এলো?' বলে সিন্তিয়ার গালে কষিয়ে চড় মেরে দিলো জুয়েল। হাতের পাঁচটা আঙুলের ছাপ সিন্তিয়ার গালে বসে যায়। 'কোনো উচিত কথা বললেই মাগি হয়ে যাই। ভালোবাসা পাওয়ার অধিকার থাকে না। মাগি নয়। অভাগী।'