আমি যখন মুসলিম বাংলার সাময়িকপত্র (ঢাকা, ১৯৬৯) বইটির জন্যে কাজ করছিলাম, তখন জানতে পারি যে, চট্টগাম থেকে প্রকাশিত মাসিকপত্র আন্নেসা (১৯২১) সম্পাদনা করতেন বেগম সফিয়া খাতুন। তাঁর আগে আর কোনো মুসলিম মহিলা সাময়িকপত্র সম্পাদনা করতেন বলে জানা যায় নি। তবে অনেকে বলেন, তাঁর স্বামী- সাধনা ও মুসলিম জগৎ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবদুর রশিদ সিদ্দিকী- ছিলেন আন্নেসার প্রকৃত পরিচালক। ১৯২২ সালের বঙ্গীয় মুসলমান-সাহিত্য-পত্রিকায় সফিয়া খাতুন বি.এ-র লেখা 'বাংলা সাহিত্যে অনুদারতা' প্রবন্ধটি পড়ে বিস্মিত হই এবং আমার উপরিউক্ত বইতে তার থেকে উদ্ধৃতি দিই। সে উদ্ধৃতিটুকু থেকেই বোঝা যায় যে, তিনি সামান্য নারী ছিলেন না।
এই দুই সফিয়া খাতুন যে এক নন, তা সহজে বোঝা যাচ্ছে। বর্তমান সংকলনে মফিদুল হক ও সুমিত অধিকারী যে-পৃথক পরিচয় লিখেছেন, তার থেকে সফিয়া খাতুন, বি.এ. সম্পর্কে কিছু জানা যায়। ভাবতে আশ্চর্য লাগে যে, ১৯২২ থেকে ১৯২৫ সালের মধ্যে কলকাতার