মাথার নিচে বই দিয়ে টান হয়ে শুয়ে থেকে গলা ছেড়ে গান গাইছে আবদুল্লাহ আমিন টিপু। গান গাইছে মানে, আল্লাহতায়ালাকে ডাকছে। বাড়ীর বর্ষীয়ান পুরুষ মহিলা সকলেই ও পাড়ায় এক আত্মীয়ের বাড়ীতে গেছেন দো'আ মহফিলের দাওয়াতে। বাড়ীতে আছে শুধু ছেলেমেয়েরা। তারা পড়ার ঘরে পড়াশুনা করছে। আবদুল্লাহ আমিন টিপু থাকে বাড়ীর এক পাশের এক ফাঁকা ঘরে। ফাঁক পেয়ে সে গলা ছেড়ে গান ধরেছে- "আমি তোমারে ডাকি গো
গৃহস্বামীর একমাত্র কন্যা যুবতী লায়লা বানু চুপি চুপি এসে আবদুল্লাহ আমিন টিপুর ঘরে ঢুকলো। এরপর আবদুল্লাহর কাছে এসে সশব্দে বলে উঠলো – এই যে আল্লাহর দাস, জব্বোর পড়াশুনা হচ্ছে দেখছি! বই গেছে — মাথার নিচে, গলায় এসেছে গান! সাব্বাস্-সাব্বাস্!