বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
নায়না অব পেনসিলভেনিয়া বাংলা সাহিত্যজগতে একটি ব্যতিক্রমধর্মী উপন্যাস ও একটি নতুন সংযোজন। এতে বাংলাদেশ ও ভারত থেকে আগত আমেরিকান ইমিগ্র্যান্টদের জীবনযাপনের সাধারণ জটিলতা যেমন দেখানো হয়েছে, তার সঙ্গে প্রবাসী জীবনের জটিলতা এবং সর্বোপরি প্রবাসী তৎপর জীবনে দেশে ফিরে জীবন যাপনের কান্না-হাসির একটা আলেখ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এতে দেশ, ভাষা, ধর্ম আলাদা আলাদা হলেও বৃহত্তর পরিপ্রেক্ষিতে তাদের অন্তর্নিহিত মানবিক সত্ত্বা বা দোষ-গুণ গুলির যে কোন তারতম্য হয়না, সেটাই স্বতস্ফুর্তভাবে ফুটে উঠেছে। বিষয়বস্তুটি আমেরিকার নর্থ-ইস্ট পেনসিলভেনিয়ার একটি প্রত্যন্ত স্থানকে কেন্দ্র করে শুরু ও তার থেকে বিস্তৃতি। আশা করি পাঠকদের ভালো লাগবে।