আমি ছোট্ট মেষশাবকের ছানা ওই যে দ্যাখো উপত্যকা,ওটাই আমার ঠিকানা। আলোর শিশু প্রায়ই আসেন ঘুরতে আমার দেশ- এই কারণে সুখের আমার নেই কো কোনো শেষ! গোলাপ-সুবাস হাতখানি তাঁর রাখলে শরীর ‘পরে ভালোবাসায় মনটা আমার যায় যে কানায় কানায় ভরে। উপত্যকায় আসার আগে কোথায় ছিলেন তিনি? এলেন কখন? ঘটল কী-বা? জানতে চাও নাকি? মা আমায় বলল সবই তাঁহার জীবনখানা ইচ্ছে হলেই শুনতে পারো নেই যে কোনো মানা!