বিংশ শতাব্দির চল্লিশের দশকে সবচেয়ে বিপর্যয়কর ঘটনা হলো ১৯৪৭ সালের ১৪ আগস্ট দেশভাগ। এ ঘটনা ছিল বিশ্বমানবতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি অধ্যায়। কংগ্রেস ও ভারতীয় জাতীয়তাবাদী নেতারা তাদের সম্মিলিত শক্তি দিয়ে দেশভাগ প্রতিহত করতে পারেননি। ফলশ্রুতিতে নিরীহ নীরপরাধ মানুষের জীবনে নেমে আসে এক মহা যন্ত্রণাদায়ক ট্র্যাজেডি। নেতাজি সুভাষ বোস ও জওহরলাল নেহেরু ছিলেন কংগ্রেসের সবচেয়ে প্রতিভাময় ও দেশপ্রেমিক নেতা। কিন্তু দুঃখজনক ঘটনা হলো নেতাজি তার বিশ্বাস ও কাজের প্রতি অবিচল থাকলেও জওহরলাল নেহেরু তার আদর্শ থেকে বিচ্যুত হন এবং দেশকে রক্ষার করার কঠিন যুদ্ধে পরাজিত হন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের পাতা ফাঁদে পা দেন।