কিছু সত্য থাকে যা কাউকেই বলা যায় না। মনের মধ্যে সেই গোপন নিঃসঙ্গ সত্যটা কখনো নাড়া দিয়ে ওঠে। তা প্রকাশের জন্য মরিয়া হয়ে ওঠে মন। সাফওয়ান সেই সত্যটা একদিন বলেই ফেলে। বলার পর ঘটনা মোড় নেয় আরো বিধ্বংসী পথে।
গভীর ভালোবাসা, সংসার, সন্তান নিয়ে স্বপ্নের চাষাবাদে নিয়োজিত একজন মানুষ এক সময় দেখেন তার ফসলের গোলা শূন্য। এই মানুষের হতাশাটাও হয়ে ওঠে তার ভালোবাসার মতোই গভীর। ভালোবাসা হারানোর হতাশায় আচ্ছন্ন একজন মানুষ কিভাবে ধীরে ধীরে হয়ে ওঠেন হন্তারক এবং শেষ পর্যন্ত আত্মবিধ্বংসী, সেই মর্মান্তিক ও লোমহর্ষক গল্পের বয়ান হয়তো পাঠককে আলোড়িত করবে।
| বইয়ের নাম | নিঃসঙ্গ সত্য |
| লেখক | সায়ন্থ সাখাওয়াৎ |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।