ফ্ল্যাপে লিখা কথা
আমাদের নৌকা স্রোতের টানে চলতে শুরু করে। খালটা এত সরু যে, দুই পাশ থেকে দুটি বাঘ অনায়াসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। কিছুদূর যেতে না যেতেই নৌকাটি আটকে গেল বনের একটি গাছের সঙ্গে। সবাই ভয়ে কাতর। কেউ মুখ ফুটে বলছে না। কারও মুখে কোন কথা নেই। বাঘের ভয় যেমন আছে, একই রকম আছে বনদস্যুর ভয়ও। মনে মনে ভাবি। যদি বাঘ এসে একবার গর্জন করে, তাহলে নৈঃশব্দ্য কোথায় যাবে বে জানে।
একজন বললেন এবার আমরা সবাই চোখ বন্ধ করব। সুন্দরবনের এই হিরণ্ময় মৌনতা উপলব্ধি করব। সবার চোখ বন্ধ। আমার চোখ খোলা রেখেছি।
কেন?
কারণ, বনের রাজা কোন দিক দিয়ে আসবেন আমার দেখা চাই!
| বইয়ের নাম | অরণ্যে তারুণ্যে |
| লেখক | দন্ত্যস রওশন |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | বাংলাদেশ ভ্রমণ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।