মানুষের বদলের গল্প সময় আর কতটুকু জানে? নাকি সময়ই পথ, গন্তব্য এবং সফরের মূল কারিগর?
গল্পটা মুন্নার, শৈশবে নিখোঁজ হয়েছিলেন যার বাবা। তারপর থেকেই মুন্নার জীবন ডুবে যায় এক অন্তহীন চোরাবালিতে। উঠতে চেয়েছে সে, প্রতিবারই। মনে হয়েছে, এবার হয়তো পারবে। কিন্তু ঠিক তখনই অদৃশ্য কোনো কিছু তাকে আবার টেনে নামিয়েছে সেই একই অনিশ্চয়তার গহবরে।
জীবনের নানা বাঁক বদলের ফাঁকে এসে উপস্থিত হয় আন্দোলন। চারদিকে উত্তাল প্রোগান, রাস্তায় মানুষের ঢল, পরিবর্তনের প্রতিশ্রুতি। অথচ মুন্না সেখানে কেবল দূরবর্তী এক দর্শক, ভিড়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক নীরব মুখ। আন্দোলনের উত্তাপ তার গায়ে লাগে, কিন্তু সে কি সত্যিই তার অংশ হয়ে ওঠে?
ব্যক্তিগত শূন্যতা আর সময়ের উত্তাল প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক তরুণের আত্মত্মসংগ্রামের গল্প-নিখোঁজ মানুষের ছেলে।