নিনেভে: সম্রাট বাবর প্রিয় পুত্র হুমায়ুনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কথিত আছে বাবর পুত্রের জরা নিজে বরণ করে নিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং হুমায়ুন ধীরে সুস্থ হয়ে উঠেন। আধুনিক কালে পুত্র নিনেভের জন্য পিতা উরাক তার জীবন উৎসর্গ করেন ঠিক একই ভাবে বাবর হুমায়ুনের মত। কিভাবে সম্ভব? চিকিৎসা বিজ্ঞান কী বলে? স্রষ্টা ও ধর্ম: হাতির মাথাওয়ালা হিন্দু দেবতা গনেশের মতো দেখতে জন্ম হলো একটি শিশুর। এ নিয়ে সমগ্র ইণ্ডিয়ায় শুরু হলো সাম্প্রদায়িক দাঙ্গা। কীভাবে এই হস্তিমস্তক শিশুর জন্ম হলো? ভ্রূণবিদ্যা কী বলে? ইতিহাস থেকে জানতে পারবেন কীভাবে ইণ্ডিয়া শব্দটির উৎপত্তি হলো।