নির্জন স্বাক্ষর একটি ভিন্নধর্মী উপন্যাস। জীবনের নানা টানাপোড়েন, দুঃখ-কষ্ট, পাওয়া না পাওয়া আর ব্যর্থতার মধ্যেও যে স্বপ্ন বেঁচে থাকে সেটা সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। এই উপন্যাসে প্রেম, আশা ও স্বপ্ন পূরণের গল্প আছে। দেশের রাজনীতি, সামাজিক অবস্থা, মানুষের বদলে যাওয়া জীবনের গল্প। নির্মেদ ও ঝরঝরে ভাষায় লেখা এ উপন্যাস নিমেষেই পাঠককে নিয়ে যাবে গল্পের গভীরে। এ এমনই এক জাদু এমনই এক আকর্ষণ, সহজ সরল ভাষার আকর্ষণ যা পড়া শেষ না করে ওঠা যায় না। এটি লেখকের পঞ্চদশ উপন্যাস। প্রতিটি উপন্যাসই ভিন্নমাত্রার। প্রতিটি উপন্যাসই পাঠক-হৃদয় ছুঁয়ে গেছে প্রতিবার। মেজবাহ উদ্দিন নামে এক তরুণের জীবন সংগ্রাম ও স্বপ্নের গল্প এই উপন্যাসে বিধৃত হয়েছে। অনেক স্বপ্ন নিয়ে যে আমেরিকায় গিয়েছিল কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস ষোলো বছর পর তাঁকে ফিরে আসতে হয়। দীর্ঘ অভ্যাসের পরও সে দ্রুতই মানিয়ে নিতে চেষ্টা করে। হতাশাকে প্রশ্রয় না দিয়ে নিজেকে নুতন করে তৈরি করার এক অনন্ত লড়াইয়ের গল্প নির্জন স্বাক্ষর। ফিরে আসার পর প্রতি পদে নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব চরিত্রের কথা এই উপন্যাসে জীবন্ত হয়ে ফুটে উঠেছে। কয়েক নারীও এসেছে ওর জীবনে। এর মধ্যে কাকে গ্রহণ করবে! এই প্রশ্নের উত্তর জানতে হলে নির্জন স্বাক্ষর পড়তে হবে। এক বৈঠকে পড়ে ফেলার উপন্যাস।