ভাবতে গেলে তুমিই একদিন আমাদের হারানো শেকড়, হারানো চুল, বয়সভেদে ছোট হয়ে আসা পরিত্যক্ত পোশাকের ধরন, ছায়াভিত্তিক ঘাসের আকৃতি, বুক চিতিয়ে শুয়ে থাকা মাঠ- আলের ওপর হাঁটতে হাঁটতে ধানক্ষেতে পড়ে যাবার স্মৃতি- একদিন ডেওয়া ফলের ঘ্রাণের মতো ফিরিয়ে দিতে পারো যখন সাঁকোর কম্পন দেখে বুঝে নিতাম মাছেদের হৃৎপিণ্ডের ধ্বনি, স্রোতের প্রবাহ দেখে মনে হতো ভেসে যাচ্ছে সম্রাট দারায়ুস কিংবা স্কাইলাক্সের অধিকৃত রাজত্বের ধ্বংসাবশেষ আর যত্রতত্র অশ্বদৌড় দেখে মনে পড়ত