বিশ্বনন্দিত জার্মান সাহিত্যিক হ্যারমান হেসে। বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ রচনাগুলো মূল্যায়ন করতে গিয়ে ১৯২৭ সালে লিখেছিলেন নাতিদীর্ঘ এই লেখা। বিশ্বসাহিত্যের মণিরত্নগুলো নিয়ে তিনি সাজাতে চেয়েছিলেন একটি গ্রন্থাগার। তাঁর সেই কল্পনার গ্রন্থাগারে কোন বই কেন থাকবে, কোথায় থাকবে, কীভাবে থাকবে-- এসব বিষয় নিয়ে বলার ছলে বইগুলোর সংক্ষিপ্ত ও সুগভীর মূল্যায়ন করেছেন তিনি। এই প্রবন্ধ বাংলাভাষার বিশ্বসাহিত্যপ্রেমী পাঠকের জন্য অবশ্যপাঠ্য। কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ একাডেমিকদের জন্যও এই বই খুবই উপযোগী।