একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি অসীম সাহা’র পঞ্চাশটি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। প্রতিটি কবিতা নিজেকে প্রস্ফুটিত করেছে চমৎকারভাবে এক একটি পৃষ্ঠায়। কবির সামগ্রিক কাব্যভাবনা আর কাব্যসুধা নান্দনিক ভঙ্গিমায় বিধৃত হয়েছে বইটির পরতে পরতে। কবি’র স্বনির্বাচিত নয়, বরং কবিকে যারা ভালোবাসেন, তারাই নির্বাচন করেছেন কবিতাগুলিÑযেখানে রয়েছে প্রেম, দ্রোহ, প্রকৃতি, সমাজ, রাজনীতি আর মাটি ও মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা।