“নজরুল রচনাবলী – ১১তম খণ্ড”বইটির প্রথমের কিছু অংশ:
নমাে নমাে নমাে হেনটনাথ
নব ভবনে করাে শুভ চরণপাত।
নৃত্য-ভঙ্গিতে সৃজন-সংগীতে | বিশ্বজন-চিতে আনাে নব প্রভাত।
তােমার জটাজুটে বহে যে জাহ্নবী
তাহারি সুরে প্রাণ জাগাও আদি কবি
শুচি ললাট-তলে
যে শিশু শশী ঝলে
তারি আলােকে হর দুঃখ তিমির রাত।
হে চির সুন্দর, দেহ আশীর্বাদ ।
হউক দুর সব অতীত অবসাদ
লঙ্গি ব বাধা
তব পতাকা বহি
ফুল্ল মুখে সহি সকল সংঘাত ৷৷
নব জীবনে লয়ে আশা অভিনব
ভুলি সকল লাজ গ্লানি পরাভব
এ নাট-নিকেতনে আরতি করি তব
হে শিব, করাে নব জীবন সঞ্জাত।
ভাের হলাে, ওঠ জাগ মুসাফির, আল্লা-রসুল বােল।
গাফলিয়তি ভােল রে অলস, আয়েশ-আরাম ভােল।
এই দুনিয়ার সরাইখানায়
(তাের) জনম গেল ঘুমিয়ে, হায় !
ওঠ রে সুখ-শয্যা ছেড়ে, মায়ার বাঁধন খােল।
| বইয়ের নাম | নজরুল রচনাবলী - ১১তম খণ্ড |
| লেখক | কাজী নজরুল ইসলাম |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| আইএসবিএন | 9840755536 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 388 |
| সংস্করণ | পুনমুদ্রণ, ২০১৬ |
| বিভাগ | Rchnasmgr/Sngkln |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।