বিপুল কুমার রায় একজন নিবেদিত লেখক ও গবেষক। ‘নমশূদ্রের ইতিহাস’ গ্রন্থে তিনি তুলে এনেছেন নমশূদ্র তথা ব্রাত্যসমাজ-প্রাকৃতজনের কথা। লেখক অভিযোগের সুরে ইতিহাসবিদদের দিকেও আঙুল তুলেছেন। কারণ এই বৃহৎ জনগোষ্ঠীর কথা ইতিহাসে কোথাও উল্লেখ নেই। অথচ নমশূদ্র স¤প্রদায়ের মধ্যে অনেকে ইতিহাসবিদই রয়েছেন। তাহলে ইতিহাসবিদরা কি ইচ্ছা করেই এই বৃহৎ জাতিগোষ্ঠীকে এড়িয়ে গেছেন? লেখক নমশূদ্রের ইতিহাস গ্রন্থে তুলে এনেছেন জাত-পাত বিভাজনের বহুমাত্রিক ইতিহাস, তুলে এনেছেন অ¯পৃশ্যতার ইতিহাস। মুক্তসমাজ বিনির্মাণে এই গ্রন্থটি পাঠক-মহলে সমাদৃত হবে বলে আশা করি। গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।