পরীক্ষানির্ভর এ শিক্ষাব্যবস্থা পচা দুর্গন্ধযুক্ত পদ্ধতি- তাই প্রােডাক্টগুলােতে অল্পতেই পচন ধরে, ফলে এ শিক্ষা সােনা ফলাতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই মেরুদণ্ডের ব্যাধিসম পরীক্ষানির্ভর এ শিক্ষাপদ্ধতি যত দ্রুত বাদ দেওয়া হবে ততই মঙ্গল। ব্যাধিহীন মেরুদণ্ড নিয়ে বাঙালি দ্রুত সােজা হয়ে দাঁড়াতে পারবে। মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক সমাজবিক্ষণমূলক এ উপন্যাসে বাংলাদেশের শিক্ষা ও অর্থনীতির ভঙ্গুর ভিত্তির কারণসমূহ বিশ্লেষণপূর্বক যুগােপযােগী সর্বোচ্চ সমাধান একটি মৌলিক নান্দলিক গল্পের মুকুটপরে রূপক ও চিত্রকল্পের ডানার রঙের সমন্বয়ে এক দার্শনিক বিমূর্ত মূর্তিরূপে দাঁড়িয়ে গেছে। মানবতার আদর্শে মনােবৈজ্ঞানিক দৃষ্টিতে সে মূর্তিতে শিক্ষা ও অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থাপনা যােগ করলেই বাংলাদেশ হয়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা। এ উপন্যাসে সমাজের যে প্রতিবিম্ব প্রতিফলিত হয়েছে তাতে শিল্পীমনের ছোঁয়া স্পষ্ট। প্রাঞ্জল ভাষার সুখপাঠ্য উপন্যাস নাে এক্সাম ‘No Exam' যা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নীতিনির্ধারকসহ সর্বস্তরের পাঠকের পড়া দরকার।