মীলাদ শরীফ পাঠের নিয়মাবলী জানার পূর্বে প্রথমে মীলাদ শরীফ কি? তার ফযীলত ও বরকত কি? এ সম্পর্কে কিছু জানা দরকার। "মীলাদ” শব্দটি আরবী শব্দ। অর্থ হচ্ছে (জন্ম, জন্মদিন, জন্মবৃত্তান্ত আলোচনা) ইত্যাদি। পারিভাষিক অর্থে "মীলাদ" বললে আমরা রাসূলে খোদা ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনার অনুষ্ঠানকেই বুঝে থাকি। যে অনুষ্ঠানে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা প্রসঙ্গে আগে পরে তাঁর প্রতি অতি ভক্তি ও মহব্বতসহকারে কয়েকবার দরূদ শরীফ এবং সালাত ও সালাম পাঠ করা হয় এবং পরে তাঁর উছিলা নিয়ে দোয়া করা হয় এবং তাবারোক বন্টন করা হয়।
এ ছাড়া আর কিছুই নয়। সুতরাং মুসলিম বিশ্বে মুসলমানদের যে কোন বিপদ আপদ ও বালা মুছিবতে "মিলাদ” অনুষ্ঠানকে উছিলা করে নাজাতের জন্য দোয়া করা হয়। মুসলিম বিশ্বে বিভিন্ন ছিলছিলার যত পীর মাশায়েখ ও বুজুর্গানে দ্বীন অতীত হয়ে গিয়েছেন বা যারা বর্তমান আছেন, সবাই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উছিলা হিসেবে মিলাদ মাহফিল আদায় করেছেন এবং করে থাকেন। তবে বর্তমান যুগে কিছু সংখ্যক লোক মিলাদ