এক নতুন আনিসুল হককে আবিষ্কার করা যাবে এই অ বৈজ্ঞানিক কল্পকাহিনিসমূহে। এগুলােয় আছে কল্পনার বিস্তার, আছে মানবিক হাসিকান্না, আছে চমৎকার কিছু আবহ, আছে অনবদ্য কিছু চরিত্র। আর আছে বিষয়বৈচিত্র্য। এই বইয়ের একটা কাহিনির সঙ্গে আরেকটা কাহিনির কোনাে মিল নেই, বরং আছে আকস্মিকতা। পাঠক কেবল কাহিনির স্রোতে হারিয়ে যাবেন না, তারা ভাববেন, তাড়িত বােধ করবেন, উদ্বোধিত হবেন এবং লাভ করবেন প্রণােদনা।