অবশেষে
আঁধারের হাত ধরে, তারকা রাশিতে ঐ দূরে;
সীমার মাঝে তুমি খুঁজো না আর আমারে।
মহাকালের কোনো এক ক্ষণে ছিলে মোর সাথে;
মুক্ত হয়েছি আজ আমি অসীমের পথে।
আলো আর আঁধারেও মিশে;
একাকার হয়েছি আমি অবশেষে,
এখানে প্রভাত মিলেছে গোধূলিতে গিয়ে;
দিন ও রাত্রির পার্থক্য গেছে হারিয়ে;
সব চেনা রং বিবর্ণ হয়ে;
হারিয়ে গেছে ফাঁকি দিয়ে।
ভালোবাসা ভালোলাগার অনেক ঊর্ধ্বে এসে;
লকিয়ে আছি তোমাকে ঘিরে এই মহাবিশ্বে।