কনকনে স্টেশনের ঢালু পথ ধরে নেমে আসছে একটি লোক। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহ কাপড়ে মোড়া। পুরু দস্তানায় ঢাকা হাতে ঝুলছে একটি ছোট কালো পোর্টম্যান্টো। শুধুমাত্র নাকের চকচকে ডগাটুকু ছাড়া লোকটির সম্পূর্ণ মুখ আড়াল হয়ে আছে নরম ফেল্ট হ্যাষ্ট্রে কিনারার নিচে। ফেব্রুয়ারি মাস। বিদায় নেবার আগে পুরোদমে জেঁকে বসেছে শীত। হিহি করে কাঁপছে লোকটা,হাঁটছে একটু কুঁজো হয়ে। কাঁধের ওপর তুষার জমে আছে। হাতের পোর্টম্যান্টোর ওপরও মুকুটের মত লেগে আছে তুষার।