বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
ঢাকার এক বাড়িতে কাজের মানুষ লাগবে কিন্তু পাচ্ছে না। অবশেষে স্বামী-স্ত্রীকে পাওয়া গেল যাদের যথাক্রমে গৃহকর্মী আর দারোয়ান হিসেবে রাখা হলো। সিঁড়ির গোরায় তাদের একটা রুম বানিয়ে থাকার ব্যবস্থা করা হলো। কিন্তু দারোয়ানের ছাদের উপর চিলেকোঠার রুমে তার স্ত্রীকে নিয়ে থাকার খুব শখ। অদূরের এই ছোটখাটো চাওয়া পাওয়া নিয়েই 'অদূরে চিলেকোঠা' উপন্যাসের কাহিনী এগিয়েছে।