মিস্টার মারটিনের সাথে ফরহাদের পরিচয় হলো রাত দশটায়। এদেশের ওয়েদারের সাথে তার এখনো পরিচয় হয়নি। তবে সে শুনছে এদেশের ওয়েদার নাকি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এদেশের মেয়েদের মনও নাকি ওয়েদারের মতো।
আজ সারাদিন মোটামুটি গরমই ছিল। সন্ধের পর ঠান্ডা লাগতে শুরু করল। সন্ধে শুরু হলো নয়টা থেকে। ফরহাদ এয়ারপোর্টে নেমেই ঘড়ির টাইম ঠিক করে নিয়েছে।
মারটিনকে দেখে ফরহাদ দরজার মজার সামনে সামনে আগের মতোই চুপ করে দাঁড়িয়ে রইল। মনে মনে একটু ভয়ও পেলো। ইংলিশ জাতি। কী জিজ্ঞেস করবে আর সে কী উত্তর দিবে তার ঠিক নেই।
মারটিন ফরহাদকে দেখতে পেয়েছে। কে ঐখানে?
ফরহাদ কিছুটা এগিয়ে এল। আমার নাম ফরহাদ।