বাংলাদেশসহ উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় যারা ব্যাপক ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে হজরত মঈনুদ্দিন চিশতি (রহ.), হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান খাজা (রহ.) অন্যতম| কারণ ইসলাম ধমর্প্রচার ও প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম সাম্রাজ্য বিস্তারে তাদের ভূমিকা উল্লেখযোগ্য| মূলত হজরত শাহজালাল (রহ.)-এর নেতৃত্বেই বৃহত্তর সিলেট অঞ্চলে ও বাংলাদেশে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল| যা ছিল বিশ্বের ইতিহাসে পির-দরবেশের জন্য বিরল ঘটনা| সিলেট বিজয়ী হজরত শাহজালাল (রহ.)-এর অন্যতম প্রধান সহযোগী ছিলেন তাঁর ভাগিনা হজরত শাহপরান (রহ.)| হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর ব্যাপক ইসলামি খিদমত, মুসলিম রাজ্য বিস্তারে নেতৃত্ব প্রদান ও বিশ্বব্যাপী মুসলমানের মধ্যে তাদের অবদান-জনপ্রিয়তার কথা চিন্তা করে হজরত শাহজালাল (রহ.) জীবনীগ্রন্থ লেখেছেন লেখক।