যে বিশেষ বৈশিষ্ট্য আমাদের ভেতর থাকবে বলে আল্লাহ তাআলা আমাদের ঘোষণা করেছিলেন ‘শ্রেষ্ঠ জাতি’ হিসেবে, সেই বিশেষ বৈশিষ্ট্য হারিয়ে আজ আমরা হয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে মর্যাদাহীন জাতি। অবধারিতভাবে আমাদের ওপর নেমে আসছে অসম্মান, নিপীড়ন ও ভয়াবহ জিল্লতি।আমরা ভুলে গেছি আমাদের পরিচয়, ভুলে গেছি আমাদের দায়িত্ববোধ, ভুলে গেছি আমাদের পথ ও মত। ফলে, অসম্মান ও নিপীড়ন থেকে নিস্তার পাচ্ছি না আমরা। যে ফরজে কিফায়া বিধান ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই জিল্লতি, আমরা কি তা আবারও আঁকড়ে ধরতে পারব? আমরা কি ফিরিয়ে আনতে পারব আমাদের সেই হারানো মর্যাদা, সেই হৃত সম্মান, সেই ক্ষমতা?
হ্যাঁ, আমাদের তা আনতেই হবে। আর সে-জন্য দরকার পড়বে আমাদের এই বইটি।