ছোমেদ আশায় বুক বেঁধে রেখেছে আবার এই রুটে লঞ্চ চলাচল শুরু হবে। এই অপরূপকাঠি লঞ্চঘাট জমজমাট হয়ে উঠবে। মানুষের মেলা বসবে। আগে এই হুলারহাট-ঢাকা রুটে আটটি লঞ্চ চলত। এখন দুটি লঞ্চ চলে। ছোমেদ শুনেছে, প্রয়োজনীয় সংখ্যক যাত্রী না পেলে এই লঞ্চঘাট থাকবে না। ছোমেদ ওসব নিয়ে ভাবতে পারে না, আতঙ্কিত হয়। এই লঞ্চ, লঞ্চঘাট, লঞ্চের সাইরেন, ভ্রাম্যমাণ দোকানিদের হাঁকডাক, জনারণ্য, কোলাহল না থাকলে সে কী নিয়ে বাঁচবে? এই সন্ধ্যা নদীর তীরে অপরূপকাঠি লঞ্চঘাট তার জীবনের সাথে জড়িয়ে আছে। সব একনিমেষে মুছে যাবে! কত স্মৃতি, কত গান, কত অপূর্ব অনুভবÑ স্মৃতি হয়ে মিলিয়ে যাবে বাতাসে?
| বইয়ের নাম | অনৈতিহাসিক |
| লেখক | ডা. মো. শহীদুল হক |
| প্রকাশনী | অন্বেষা প্রকাশন |
| আইএসবিএন | 9789846990140 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| সংস্করণ | November 2025 |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।