কবি সুভাষ চন্দ পঞ্চম কাব্যগ্রন্থে যে কবিতা সন্নিবেশ করেছেন, তার গড়ন-গঠন মুক্তক ছন্দের প্রকাশ; তার মাঝে নির্মোহ প্রেম-ভালোবাসা, সাম্প্রতিক সময়ের নির্ঘন্ট, অসার প্রলাপের প্রতিবাদ, যাপিত জীবনের দুঃখ-কষ্ট এবং সামাজিক ও রাজনৈতিক অসম অনাচারের ছোট ছোট গল্প খুঁজে পাওয়া যায়। এ সবকিছু কালের স্রোতে ভেসে বেড়ায় এবং কবিতার পাঠককে নিয়ে যায় জীবন-বাস্তব চিত্রকল্পে।
খুবই সহজ-সরল শব্দ-উপমায় কবিতা-গুলো পাঠক মাত্রের হৃদয় আকর্ষণ করে। কবিতা—অন্তঃপ্রাণ সুভাষ চন্দ লিখছেন দু’হাতে যেন কবিতায় তিনি উন্মাদ-সম। তাঁর শারীরিক গড়ন পরিবর্তনের সঙ্গে সঙ্গে কবিতার গড়ন পরিবর্তিত হয়েছে ঋষিতুল গানের দিকে। অনেক কবিতাই গানে সুরারোপ করা যায়।
তাঁর কবিতা ও গানের সুর ছড়িয়ে পড়বে দিকে দিকে, এই প্রত্যাশা রাখছি।