এই কি করছিস রে?
— হাওয়া খাচ্ছি, খাবে নাকি?
— না।
— না কেন, আরে আয়না, এসে দ্যাখ্ কী সুন্দর দখিনা হাওয়া বইছে। নিঝুম প্রকৃতি, পূর্ণিমার চাঁদ উঠেছে। ফুলের গন্ধে বাতাস মাতাল... একেবারে আনমনা হয়ে যাবি! একটা দুইটা তারা যেন খসে...
— কিন্তু...
— কোনো কিন্তু-টিন্তু নেই, এখনি আয়।
— আসছি তবে বেশিক্ষণ সময় দিতে পারব না। আমার আবার তাড়া আছে বাবা।
— বউ-পোলা তো হয়নি তাড়াটা কিসের রে? না-কী রেডিমেড পেয়ে গেছিস?