আফিয়ার মন সুকোমল, সংবেদনশীল, আবেগপ্রবণ ও আলোকদীপ্ত। কবিসত্তা থাকলে যা হয়। হৃদয় খুঁড়ে সবে সাগরকে মনের সিংহাসনে বসিয়েছে। কাঁচা প্রেম-বাঁধভাঙা জোয়ারের মতো দুরন্ত চঞ্চল। ক্রমেই প্রেমের পরিসর প্রসারিত ও মুকুলিত হচ্ছে। এমন সময় সাগরের পরিচয় পেয়ে স্তম্ভিত হয়ে পড়ল সে।
বাস্তবতাকে বিবেচনায় নিয়ে, মনের উপর প্রবল প্রভাব খাটিয়ে নিজেকে কিছুটা সামলে নিল। তবে, হঠাৎ গুলির শব্দে দিশেহারা পাখির মতো বিভ্রান্ত সে। মনের এই নাজুক অবস্থা কাটাতে সময় অনেক পচাতে হবে তাকে।