অন্য সমুদ্রের গান একটি অনুবাদ কবিতার সংকলন। তবে এগুলোকে শুধু অনুবাদ নয়; ভাবান্তর বা বিনির্মাণ বললে বেশি সঠিক হবে। এই বইয়ে নয়টি ভাষার ১১ জন বিশিষ্ট কবির কবিতা স্থান পেয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন: এমিলি ডিকিনসন, কাহলিল জিবরান, জোসেফ রুডইয়ার্ড কিপলিং, বুল্লে শাহ, মুহাম্মদ ইকবাল, মায়া অ্যাঞ্জেলো, মাহমুদ দারবিশ, মিকেয়াস সানচেজ, লুইস গ্লুক, হান কাং ও ভ্লাদিমির মায়াকোভস্কি। কবিতাগুলো ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করেছেন রাব্বী আহমেদ। তিনি নিজেও একজন কবি। ফলে প্রতিটি কবিতাকে তিনি শুধু ভাষান্তরের মাধ্যমে নয়, বরং নিজের অনুভূতির আলোকে দিয়েছেন নতুন এক রূপ। কবিতাগুলোতে তাঁর নিজস্ব ভাষাশৈলী ও কবিস্বর স্পষ্টভাবে টের পাওয়া যায়, যা এই সংকলনকে দিয়েছে এক অনন্য মাত্রা। অনেক কবিতা এর আগে বাংলায় কখনও অনূদিত হয়নি, যা এই বইটির একটি বিশেষ বৈশিষ্ট্য। প্রতিটি কবিতায় রাব্বী এমন এক আবহ সৃষ্টি করেছেন, যা ভাষা ও জাতির সীমারেখা পেরিয়ে বাংলার ঘনিষ্ঠ মনে হয়। আশা করা যায়Ñ এই সংকলন পাঠকদের কাছে মেলে ধরবে নতুন এক অনুভূতির পৃথিবী।