ঘড়ির কাঁটা সবেমাত্র রাত বারোটা পেরিয়েছে। আচমকা টেলিফোনের আওয়াজে কাঁচা ঘুম ভেঙ্গে গেল সাগরের, সে দিধান্বিত অবস্থায় ফোনটি তুলে ঘুমকাতুর গলায় হাই তুলতে তুলতে বললো হ্যালো...।
ও পাশ থেকে এক মেয়েলি গলা, ঝন ঝনিয়ে হেসে বলে উঠল, কে, সাগর বলছেন? সাগর বললো হ্যাঁ, কিন্তু... কে আপনি? আপনাকে তো ঠিক চিনি বলে মনে হচ্ছে না।