“ওপার নগরীতে টারজান” বইয়ের ফ্ল্যাপের লেখা: অতি প্রাচীন সভ্যতা আটলানটিস বহুদিন আগে মহাসাগরের পানিতে তলিয়ে গেছে,কিন্তু ওপার টিকে রয়েছে। ওপার নগরী,গভীর জঙ্গলের এক হারানাে শহর। প্রচুর ধনরত্ন আর সােনা নিয়ে অপেক্ষা করছে ওখানকার বাসিন্দারা,তাদের হারিয়ে যাওয়া রাজধানী আবার সাগরের বুক থেকে জেগে উঠবে এই আশায়। সে-দেশের পুরুষদের চেহারা ভীষণ কুৎসিত,আর মেয়েরা অপরূপ সুন্দরী। এ-যেন বিউটি অ্যান্ড দা বিস্ট-এর এক জীবন্ত উদাহরণ। আশ্চর্য,অদ্ভুত সেই বিচিত্র নগরীতে যেতে তৈরি হল টারজান।