(গ্রাম্য পথ। ছেড়া সার্ট লুঙ্গি পরে গুটিকতক বই বগলদাবা করে ৮ম শ্রেণীর ছাত্র সেলিমকে যেতে দেখা যাবে) নান্টু: এই বকুল! ঐ যাচ্ছে সেই বান্দির বাচ্চাটা না? কাল যে আমাদের কান মলেছিল।
বকুল: হ্যাঁ! ঐ তো সেলিম। তা ওর দোষ কি বল! স্যারের হুকুমে সে তোর কান মলেছিল। সে ইচ্ছে করে তো আর কান মলেনি। নান্টু: তাতো মলেনি কিন্তু ও কোন সাহসে আমার কানে হাত দিল বলতে পারিস? আমি আশরাফ চৌধুরীর ছেলে। যার হুকুমে এ তল্লাটের বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। আর ও কিনা আমার কান মলে দিল? শালার বান্দির বাচ্চার রক্ত যদি কুকুর দিয়ে না