ওয়াজ, নসিহত, উপদেশ শব্দ যেটাই বলি, মানবজীবনে সফলতার সুষমা এসেছে এ শব্দগুলোর সঠিক বার্তা ও আবেদন মেনে।
ওয়াজ করা আল্লাহর নীতি। তিনি ওয়াজ করেন বান্দাদের। কুরআন তার ওয়াজসমগ্র। নবীদের দায়িত্ব ছিল ওয়াজ করা। উম্মতকে ওয়াজ করেছেন তারা। তাদের ওয়াজে সমৃদ্ধ একটি রেকর্ডবই হচ্ছে কুরআন মজিদ।
এই সোনালি পরম্পরায় চলেই চলছে ওয়াজ ও বক্তৃতার ধারা। পৃথিবীতে মানব-অস্তিত্বের শেষ মুহূর্তটি পর্যন্ত এ ধারা চলবে – নিশ্চিতভাবে বলা যায়। বড়দের ওয়াজ কেমন ছিল, আমাদের ওয়াজ কেমন হওয়া উচিত, এখনকার ওয়াজগুলো আমাদের কী বার্তা দিচ্ছে – এরকম নানা প্রশ্নকে ঘিরে মানুষের কৌতূহল দিনদিন বাড়ছে। সেই সাথে ওয়াজের নানা অনুষঙ্গ নিয়ে মাতামাতি ও তর্কাতর্কিও কম তুঙ্গে নয়। ঠিক এমন চঞ্চল মুহূর্তে ওয়াজের নীতিমালা নিয়ে একটি বই বের হওয়া কি পরম স্বস্তির বিষয় নয়? ওয়াজ নিয়ে আমরা আজ যা ভাবছি, যা লিখছি ও বলছি তার প্রায় সবকিছুর একটা সুন্দর সমাধান পাওয়া যাবে ‘আশরাফি বিশ্বকোষ’র এই সমৃদ্ধ অধ্যায়ে।
| বইয়ের নাম | ওয়াজ ও বক্তৃতা আলোকিত নীতিমালা |
| লেখক | মুহাম্মাদ হাবীবুল্লাহ |
| প্রকাশনী | তানজিল প্রকাশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 184 |
| সংস্করণ | 1st editon, 2025 |
| বিভাগ | Speeches, Sermons & Khutbah |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।