বাংলাদেশে ইলেক্ট্রনিক সম্প্রচারমাধ্যমের দ্রুত বিকাশের বর্তমানকালে ব্যক্তিখাতে অনেকগুলো টিভি চ্যানেল সক্রিয় রয়েছে,কিন্তু চ্যানেলগুলোতে নানা অনুষ্ঠান উপস্থাপনার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির সুচারু প্রক্রিয়া এখনো অনুপস্থিত। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র উপস্থাপনা সংক্রান্ত কিছু কোর্স চালু হয়েছে,কিন্তু শিক্ষার্থীদের উপস্থাপনার প্রযুক্তি এবং কলাকৌশল সম্পর্কে তাত্ত্বিক ও প্রায়োগিক ধারণা দেওয়ার জন্য বাংলা ভাষায় কোনো পুস্তক-পুস্তিকা নেই বললেই চলে । টেলিভিশন উপস্থাপনায় দীর্ঘদিনের প্রায়োগিক অভিজ্ঞতা ও সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে অর্জিত বাস্তব উপলব্ধিতে সমৃদ্ধ সাবিনা স্যাবির টিভি উপস্থাপনা : প্রযুক্তি,কলা ও কৌশল পেশাদার টেলিভিশন উপস্থাপনায় আগ্রহী তরুণ-তরুণীদের জন্য একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।
| বইয়ের নাম | টিভি উপস্থাপনা |
| লেখক | সাবিনা স্যাবি |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9789849753957 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | Edition, 2023 |
| বিভাগ | Speeches, Sermons & Khutbah |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।