বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
সুপরিকল্পিতভাবে কি ভালোবাসা হয়? হয় না। ভালোবাসা হয় হঠাৎ। এই ভালোবাসাটাকে আমরা বলি প্রেম। আবার মায়া-মমতা ওদায়িত্বে দায়িত্বে জড়িয়ে থাকে ভালোবাসা। এই ভালোবাসা মূলত পরিবার কেন্দ্রিক। পরিবার কেন্দ্রিক ভালোবাসার চাপে পড়ে অনেকেই প্রিয়জনের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। এতে সেই অনুভূতি কি নিঃশেষ হয়? হয় না। সেই অনুভূতি আড়াল করে পথ চলতে থাকে। এর মাঝে অতি নগন্য সময় ঘটে মিরাকল। এই মিরাকল বৈশাখের আবহাওয়ার মতো। প্রখর রোদের মাঝে হঠাৎ করে জড়ো হয় মেঘ, শুরু হয় প্রবল বাতাস। কখনো বৃষ্টি নামে, কখনো মেঘ উবে যায়। 'অপরাহ্নের ডায়েরি' ঠিক তেমনই একটি উপন্যাস।