শ্যামল গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সময়ে লেখা ৩৬ খানা অপ্রকাশিত চিঠি সংকলিত হলো এই গ্রন্থে। চিঠিগুলো তাঁর আত্মদর্পণ, আত্ম-উন্মোচন— যেমনটা ভেবেছেন, তেমনটাই লিখেছেন— কোথাও কোনো ছদ্মবেশের আড়াল নেই, ছল কিংবা ছলনা নেই। জীবনসত্য এবং অন্তরের দাবিকে কখনো তিনি অস্বীকার করেননি, মিথ্যার আবরণে ঢেকে রাখেননি। চিঠিগুলো তাঁর জীবন-তথ্যের আকর উৎসও। ব্যক্তিমানস এবং সাহিত্যমানস—ব্যক্তি ও সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়কে বুঝতেও চিঠিগুলোর ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি তাঁর সমসাময়িক বিভিন্ন মানুষের প্রসঙ্গ এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সমাজ- রাজনীতি-অর্থনীতির চিত্রও বিধৃত হয়েছে এই চিঠিতে। শ্যামল ও তাঁর সমকাল নানান রঙ ও রশ্মিতে প্রতিফলিত হয়েছে এই পত্র-দর্পণে।
| বইয়ের নাম | অপ্রকাশিত চিঠিপত্র |
| লেখক | শ্যামল গঙ্গোপাধ্যায় |
| প্রকাশনী | কবি প্রকাশনী |
| আইএসবিএন | 9789849504313 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Diaries & Letter Collections |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।