গভীর রাতে হাইওয়ের ধারে খাঁদে পড়ে গেল এক কাভার্ড ভ্যান। ড্রাইভার মৃত,ফ্রিজিং ইউনিটে মিলল কয়েকটা বডিব্যাগবন্দী লাশ। একটা বডিব্যাগ ছেঁড়া,তার ভেতরের ‘লাশ’-টা নেই। প্রবল আক্রোশে কে যেন আঘাত করে তুবড়ে দিয়েছে ভেতরের দেয়াল,এমনকি ভারী দরজাও ভেঙে ফেলেছে। পুরো ব্যাপারটা গোপনীয় রাখতে চাচ্ছে অতি ক্ষমতাধর একটা মহল। কী ছিল সেই বডিব্যাগে?